কাল লক্ষ্মীপুর আইনজীবি সমিতির নির্বাচন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ৪:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে আইনজীবি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামীকাল (বুধবার) অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আইনজীবি সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন হবে। এতে ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

বিভিন্ন পদে ২৩ জন প্রার্থী লড়বেন এ ভোটে। এতে সভাপতি পদে প্রার্থী দুইজন প্রার্থী রয়েছেন। তারা হলেন, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) একেএম হুমায়ুন কবির, ও বর্তমান সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী।


সাধারণ সম্পাদক পদে প্রার্থী তিনজন। তারা হলেন, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন চৌধুরী সবুজ, মঞ্জুর আহমেদ তিতু ও মোঃ হাবীবুর রহমান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন