লক্ষ্মীপুরে ইউসিসিএ কর্মচারীদের মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ৪:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাভুক্ত ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন এ আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি বলরাম, সহ-সভাপতি মিল্লাদ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম প্রমুখ।


বক্তারা বলেন, ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটের আওতাভুক্ত করতে হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ শর্তহীনভাবে বাস্তবায়ন, ২০১২ সাল থেকে সকল বকেয়া বেতন ভাতা প্রদান ও অবসরকালীন সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন