করোনা টিকা নিলেন লক্ষ্মীপুর আ.লীগের সভাপতি-সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন করোনা টিকা নিয়েছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর হাসপাতালে অবস্থিত বুথে গিয়ে তারা টিকা নেন। এসময় জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার উপস্থিত ছিলেন।
এরআগে রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার টিকা নিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। এদিন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুম ও লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি সানি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলা সদর হাসপাতাল, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১টি বুথে রোববার একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথমদিন ২ হাজার ২০০ জনকে টিকা দেওয়া হয়েছে। এ জেলায় ৩০ হাজার জনকে প্রথম ধাপে ৬০ হাজার ডোজ টিকা প্রয়োগ করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, আমি করোনার টিকা দিয়েছি। এতে কোন পার্শ¦প্রতিক্রিয়া নেই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নেতাকর্মীসহ লক্ষ্মীপুরবাসীকে নির্ভয়ে করোনার ভ্যাকসিন দেওয়ার আহবান জানান তিনি।