কমলনগর উপজেলা ভবনের শোচাগারগুলো ব্যবহার অনুপযোগী
মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভবনে শোচাগারগুলোর বেহাল দশা। পরিস্কার না করার কারণে সবগুলো শোচাগার ব্যবহার অনুপযোগী দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, কমলনগর উপজেলা ভবনের ভিতরে সবগুলো শোচাগার ব্যবহার করার মত নয় । চার তলা ভবনের সবগুলো শোচাগার অপরিচ্ছন্ন। দীর্ঘদিন ব্যবহার না করা শোচাগারগুলো ময়লা অর্বজনায় জর্জরিত, দুর্গন্ধ বের হচ্ছে। শোচাগারগুলোতে দরজা, ছিটকিরি, পানি, পানি ব্যবহারে বদনাসহ যাবতীয় ব্যবহার করার কিছুই নেই। দীর্ঘদিন নোংরা অার্বজনা থাকার কারণে বাজে দুর্গন্ধ বের হচ্ছে। এতে পরিবেশ দূষিত হয়। যার কারণে ভবনে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা অফিস করতে হিমশিম খাচ্ছে।
প্রশাসনিক কাজ চলাকালীন সময়ে বিভিন্ন অফিসে দুর দুরান্ত থেকে আসা জনগণ শোচাগার ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন । অনেকে সমস্যা সমাধানে বিকল্প হিসেবে ভাঙা শোচাগার ব্যবহার করছে। যার কারণে মারাত্মক পরিবেশ দূষণ হয়। দীর্ঘদিন শোচাগার ব্যবহারে ভিতরে পানি না থাকায় এমন সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানা যায়। সঠিক সময়ে পায়খানা-প্রস্রাব না করলে মানবদেহে মারাত্মক রোগের সৃষ্টি হয় । যার কারণে হতে পারে জন্ডিস, লিভার সিরোসিস, কিডনির সমস্যা, গ্যাস্ট্রিক, আলসারসহ মারাত্মক রোগ। এসব রোগের কারণে মানুষের মৃত্যুও হতে পারে।পরিস্কার শোচাগার না থাকায় ভবনের আশেপাশের পরিবেশও দূষণ হচ্ছে।
উপজেলায় আসা পথচারী নিশাদ জানান, উপজেলা ভবনের শোচাগারে খুব বাজে অবস্থা। ব্যবহার করার মত অবস্থা নেই। এটা উপজেলার জন্য সবচেয়ে বড় সমস্যা। প্রতিনিয়ত শোচাগার ব্যবহারে জনসাধারণকে সমস্যার সম্মুখীন হতে হয়।
উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার জানান, এগুলো দীর্ঘদিন যাবত এভাবে ব্যবহার অনুপযোগী হয়ে আছে । আমরা এগুলো মেরামতের জন্য স্ট্রিমেট তৈরি করছি। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।