কমলনগরে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে ১৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী।
জানা গেছে, পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, কেন্দ্রীয় শ্রমিক লীগের সদস্য এ্যাডভোকেট আনোয়ারুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবদুর রহমান দিদার, বাংলাদেশের জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহসান উল্যাহ হিরন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা মোহসিন, বিকল্পধারা বাংলাদেশের নেতা নুর হোসেন টিপু ও সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন।
ভাইস চেয়ারম্যান পদে আলাউদ্দিন সবুজ, মনিরুল হক মিয়া, ওমর ফারুক সাগর, জাহিদুল ইসলাম রনি, আব্দুল্লাহ আল ইস্রাফিল ও ফজলুল হক সবুজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার রুক্সি, শারমিন জাহান অরিন, সাজেদা আক্তার সুমি ও সাহাদা আক্তার মনোনয়নপত্র দাখিল করেন।