চেয়ারম্যান পদে আনোয়ারুল হকের মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ৬:৩০ অপরাহ্ণ

আসন্ন উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আনোয়ারুল হক।তিনি কমলনগর উপজেলা ১৪ দলীয় জোট সভাপতি ও লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় আইনজীবি ও আওয়ামী লীগের দলীয় নেতারা উপস্থিত ছিলেন ।


এডভোকেট আনোয়ারুল হক বলেন, আমি কমলনগরের নদীভাঙা মানুষের জন্য কাজ করতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছি। বিগত দিনে জনগণের জন্য কাজ করেছি। এতে আমি জণগণের আস্থা অর্জন করেছি। দলীয় নেতাকর্মী ও জনগণ আমাকে নির্বাচন করতে উদ্বুদ্ধ করছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন