কমলনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে কামরুল আহসান (৪৫) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার দালাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত কামরুল উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল ব্যাপারিরহাট এলাকার মৃত হানিফ মাস্টারের ছেলে।
কমলনগর থানা সহকারি উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী কামরুলকে গ্রেফতার করা হয়। একটি সিআর মামলায় আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।