কমলনগরে প্রবাসীর বাবা নিখোঁজ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০ ৪:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরের চর ফলকন ইউনিয়নের বাসিন্দা প্রবাসী আজাদের বাবা মো. ইব্রাহিম মিয়াকে (৫০) খোঁজে পাওয়া যাচ্ছে না। পরিবার তার সন্ধান চায়।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে হাজিরহাট বাজারে গিয়ে আর ফিরে আসেননি।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আত্নীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য ভিবিন্নস্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ইব্রাহিম চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুছ মাস্টার বাড়ির মৃত মো. এহসাক মিয়ার ছেলে।

নিখোঁজ ইব্রাহিমের স্ত্রী বিবি ফাতেমা জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের মত বাড়ি থেকে হাজিরহাট বাজারে যেতে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্নীয় স্বজনদের বাড়িসহ আশপাশের এলাকা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

এব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়রি (জিডি) করবেন বলে জানান পরিবারের লোকজন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন