কমলনগরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
লক্ষ্মীপুরের কমলনগরে বেল্লাল হোসেন শিমুল (২১) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে পুলিশ উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন।
নিহত শিমুল ওই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার ভোরে নিহতের বড়ভাই মো. শাকিল বাড়ির দরজায় রাইস মিলের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিমুলকে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, চরজগবন্ধু এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।