কমলনগরে চেয়ারম্যান পদে রেবেকা মহসীনের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন উপজেলা নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন রেবেকা মহসীন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগসহ দলীয় নেতারা।
এরআগে সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একপত্রে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন।
রেবেকা মহসীন কমলনগর উপজেলার আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ১৪ দলীয় জোটের সন্ত্রাস জঙ্গীবাদ-নির্মূল কমিটির উপজেলা শাখার সহ-সভাপতি।
এছাড়াও তিনি বৃহত্তর রামগতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি প্রয়াত মুক্তিযোদ্ধা হাজীরহাট মিল্লাত একাডেমীর প্রধান শিক্ষক মো. মহসিনের স্ত্রী।
রেবেকা মহসীন বলেন, আমি সমাজের মানুষের জন্য কাজ করতে প্রার্থী হয়েছি। দল আমাকে মনোনিত করেছে। দল থেকে আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার বিশ্বাস সর্বদলীয় ভোটে আমি নির্বাচিত হব।