কমলনগরে এতিমদের নিয়ে ছাত্রলীগের রাকিবের ইফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২১ ১:৩৪ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সোহেল এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার করেছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার চরলরেন্স ইউনিয়নের ইকরা হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসায় সোহেলের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় করোনা থেকে মুক্তি পেতে দেশবাসীর জন্য দোয়া করা হয়েছে।

সোহেল কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সিএমমহিন ও চরমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আরাফাত সানি প্রমুখ।

ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সোহেল বলেন, রমজান মাস আল্লাহ নৈকট্য লাভের সবচেয়ে উপযুক্ত সময়। এতিমদের সহযোগীতা করলে আল্লাহ খুশি হন। এজন্য এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছি। সবসময় আমি তাদের পাশে থাকবো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন