ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ আর নেই

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ভগ্নিপতি ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

এরআগে শনিবার (১৩ জানুয়ারি) রাত ১ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আহসান উল্লাহ লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারীর শ্বশুর। তিনি লক্ষ্মীপুর জেলা শহরের সমসেরাবাদ এলাকার বাসিন্দা ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন