আ. লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান কাদেরের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২২ ৯:৫৮ পূর্বাহ্ণ

গণমিছিলের নামে বিএনপি সারাদেশে অপতৎপরতা চালাতে পারে। সেজন্য সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন কাদের। তিনি বলেন, সরকার বিরোধিতার নামে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত।

১০ ডিসেম্বরের মতই জনগণ তাদের প্রতিরোধ করবে। আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কাউকে কোনো ছাড়ও দিবো না। জননেত্রী শেখ হাসিনার উদারতার জন্য অনেক ছাড় দেওয়া হয়েছে আর নয়।

সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া, আবদুর রহমান, কৃষিমন্ত্রী ড, আব্দুর রাজ্জাক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন