আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ২১ জানুয়ারি

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেবদক :
লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন এলাকার ৩২ টি দল অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মিট দ্যা প্রেস আয়োজন করে তথ্যটি নিশ্চিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুবুল আলম মামুন, হুমায়ুন কবীর জুয়েল, বদরুল আলম শ্যামল, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।
আয়োজকরা জানায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ৪ জন খেলোয়ার উপস্থিত থাকার কথা রয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন