অসহায় মানুষের পাশে মুক্তমালা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৬:৪৯ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুরের অসহায় মানুষের পাশে ‘মুক্তমালা’ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে ১ হাজার ৫১৩ ব্যাগ রক্ত বিনামূল্যে ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন সময়ে করোনাকালীন জীবাণুনাশক ও মশা দমন ওষুধ স্প্রে, ১০০ পরিবারকে উপহার সামগ্রী সহায়তা, ৫০ পরিবারকে ঈদ সামগ্রী উপহার ও ৩০০ জনকে রান্না করা খাবার বিতরন করা হয়।

এসব কার্যক্রমে অংশগ্রহণ করেন মুক্তমালার প্রতিষ্ঠাতা রেজওয়ানুল কবির শাকিল, সাবেক সাধারণ সম্পাদক তানজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ, সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ মাসুদ,পরিচালক রাকিব হোসেন, সভাপতি মো. সোহানুর রহমান, সহ সভাপতি সোহেল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নাদিম হোসেন অনিক, সদস্য শিবলু, রনি, রবিন, শুভ, আল-আমীন, জাহিদ, শাকিল ও সাজু প্রমুখ।

প্রসঙ্গত, এক ঝাঁক স্বেচ্ছাসেবীকে নিয়ে ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে মুক্তমালা সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন