অটোরিকশা উল্টে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তা নিহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০১৯ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক সরকারি কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে সদর উপজেলার রাজিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজী সিরাজ উদ্দিন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক। তিনি কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।

 

সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পার্বতীনগর ও বাঙ্গাখাঁ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের জন্য উপজেলা পরিষদ থেকে বের হন স্বাস্থ্য পরিদর্শক সিরাজ উদ্দিন। তিনি অটোরিকশাযোগে পার্বতীনগর যাচ্ছিলেন। এসময় তিনি রাজিবপুর এলাকায় পৌঁছলে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন