৬ বিভাগে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা
দেশের ছয় বিভাগে বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আর তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপিরবর্তীত থাকতে পারে।
এদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ২৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতি ও দিক: উত্তরপশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় (১০-১৫) কি.মি.।
সিনপটিক অবস্থা:মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা,উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় বিরাজ করছে।
শুক্রবার (৬ আগস্ট) সকাল ৬ টা ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৫%। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৩০ মিনিটে। আগামী তিনদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।