লক্ষ্মীপুরে সাবেক যুবলীগ নেতার চাল বিতরণ
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে পুরো বিশ্ব। প্রতিদিন বাড়ছে এ ভাইরাসে আক্রান্ত রোগি ও মৃত্যুর সংখ্যা। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ৬৪১। এনিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭১০৩ জনে। এতে মৃত্যুর সংখ্যা ১৬৩ জন। সুস্থ হয়েছেন ১৫০ জন।
করোনা ভাইরাসের সংক্রাম থেকে বাঁচতে সরকারি নির্দেশনায় গৃহবন্দি রয়েছে মানুষ। এসব কর্মহীন মানুষের মধ্যে যারা দিনে এনে দিনে খায় তারা বেশি বিপাকে রয়েছে। লক্ষ্মীপুর সদর আসনের উত্তর জয়পুর ও পৌরসভার বিভিন্ন এলাকায় চাল বিতরণ করছেন বায়েজীদ ভূঁইয়া। এসব চাল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন তিনি। বায়েজীদ লক্ষ্মীপুর সংদ সদস্য একেএম শাহজাহান কামালের এপিএস ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক।
জানা গেছে, গত ২১ দিন ধরে তিনি সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে নেতাকর্মীদেরকে দায়িত্ব না দিয়ে নিজেই এমপির খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এরপর বিভিন্ন ইউনিয়ন থেকে তার কাছে খাদ্য সামগ্রীর সহযোগীতার জন্য কেউ ফোন করলে সরাসরি তার ঘরে নিয়ে পৌঁছে দেয়া হচ্ছে।
জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় মানুষ না খেয়ে থাকবে, এটা হয় না। লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে দিনজুর কর্মহীন প্রত্যেক মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো। করোনাভাইরাসের সংকট না যাওয়া পর্যন্ত সাধারণ মানুষের পাশে সহায়তা নিয়ে থাকবেন বলেও জানান বায়েজীদ ভূঁইয়া।