লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২০ ৬:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পুকুরে পানিতে ডুবে অংকিতা দেবনাথ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত অংকিতা একই এলাকার বাসিন্দা ও শহরের ঝুমুর সিনেমা হল এলাকার মিষ্টি ব্যবসায়ী হরিপদ দেবনাথের মেয়ে।

পরিবার সূত্র জানায়, অংকিতা হাটতে পারতো। পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। পুকুর থেকে উদ্ধার করে অংকিতাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অংকিতার বাবা হরিপদ দেবনাথ জানান, হঠাৎ করে সবার অজান্তে অংকিতা ঘর থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পরই তাকে পুকুরে ভাসতে দেখা যায়। হাসপাতাল নিয়েও মেয়েটিকে বাঁচাতে পারিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন