লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। সংগঠনটির জেলা শাখার আয়োজনে শুক্রবার বাদ জুমা স্থানীয় সোনা মিয়াহ ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উত্তর তেমহুনী গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি অনারারী ক্যাপ্টেন মো. ইব্রাহীম, সাধারণ সম্পাদক মাওলানা মহি-উদ্দিন, মাওলানা নোমান সিরাজী প্রমুখ।