লক্ষ্মীপুর জেলা পরিষদ থেকে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২ হাজার পরিবার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৫ মে, ২০২০ ৮:৫৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্বাঞ্চলের ২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভুলু ও জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম শ্যামল প্রমুখ। একই সময় এক প্রতিবন্ধিকে আর্থিক সহযোগীতা করেন চেয়ারম্যান মো. শাহজাহান।

 

জানা গেছে, করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহবন্ধি কর্মহীন ১০ হাজার শ্রমজীবি পরিবারের মাঝে ৭৫ লাখ টাকা বরাদ্দে খাদ্য সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। প্রথমদিন রামগতিতে ২ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে সদর উপজেলার পূর্বাঞ্চলে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রমান্বয়ে সদরের পশ্চিমাঞ্চল, রায়পুর, রামগঞ্জ ও কমলনগরে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

 

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। করোনাকালীন সংকট নিরসনে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনা করে আরও ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন