রায়পুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৯ মে, ২০২০ ২:৪৯ অপরাহ্ণ

সংবাদদাতা: লক্ষ্মীপুরের রায়পুরে উত্তর কেরোয়া ইউনিয়নে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার(৯ মে) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের মুন্সী বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মরিয়ম মুন্সী বাড়ীর ইছমাইলের ছোট মেয়ে।তার মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে পরিবারের সদস্যদের অজান্তে মরিয়ম ঘর থেকে বের হয়ে যায়। এর বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ঘরের পাশে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজান কামাল ও ইউপি সদস্য সামু বলেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন