রামগতিতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২০ ১০:৪০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে পানিতে ডুবে মো. আবির নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আবির ওই এলাকার মিস্ত্রী বাড়ির আবদুল মান্নান মাঝির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে আবির সকালে নিজ বাড়ির পাশের একটি গভীর ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করেন।
স্থানীয় চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন