রামগতিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে মালবাহী ট্রাকের চাপায় মো. ডালিম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১০অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার আলেকজান্ডার-সোনাপুর সড়কের রাস্তারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ডালিম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সমিতি বাজার এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি রামগতি উপজেলার চরআফজল এলাকার এক বাড়িতে গৃহকর্মীর কাজ করতো।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ডালিম উপজেলার ছৈয়দ মৌলভীবাজার থেকে মোটরসাইকেলযোগে রাস্তারহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মালবাহী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এতে ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।