রামগতিতে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:২৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুর পাড় থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত বস্তাবন্দি উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত কিশোরের নাম মিজানুর রহমান (আকাশ)। পরিবার সূত্রে জানা গেছে তার বয়স ১৩ বছর।

সে চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের ০৬নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে।

এরআগে রোববার সকালে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকার মাহফুজ মিয়ার পোল সংলগ্ন খালেক মিয়ার পুকুর পাড়ে বস্তাবন্দি লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে ওই পুকুর থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

খুনের সাথে জড়িতদের দৃষ্টন্তমূলক শাস্তি ও সু-বিচার চায় নিহতের পরিবার।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন