রাতের আঁধারে এমপি শাহজাহান কামালের চাল বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩ মে, ২০২০ ১১:০০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে মধ্যবিত্তদের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছেন বায়েজীদ ভূঁইয়ার।

 

তিনি এমপির প্রতিনিধি ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক। রাতের আধাঁরে সন্ধান নিয়ে কর্মহীন মধ্যবিত্তদের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছেন।

 

শুভক্রবার (৩ মে) রাতে পৌরসভার ১,২,১১ ও ১৪ নম্বর ওয়ার্ডেসহ বিভিন্ন এলাকায় এসব চাল পৌঁছে দেয়। এসময় ওইসব পরিবারকে নগদ অর্থও প্রদান করা হয়।

 

জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, মধ্যবিত্ত বেশ কয়েকটি পরিবার আমাকে ফোন দিয়ে কষ্টে আছে জানালে আমি নিজে চালের বস্তা নিয়ে তাদের ঘরে পৌঁছে দিচ্ছি। এমপি শাহজাহান কামালের পক্ষ থেকে এসব দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন