মাদকমুক্তের প্রত্যয়ে রায়পুরে ক্রীড়া সামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার অর্থায়নে কেরোয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফুটবল, ক্রিকেট ও দাবাসেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেরোয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকবর হোসেন মৃধ্যা,উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী নুর নবী সুজন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ সম্পদসহ দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক মুক্ত করতে সহায়তা করে। তথ্য প্রযুক্তির ব্যবহারে তরুণরা স্মার্ট ফোনে ঘরে বসে বিভিন্নভাবে সময় পার করছে। কিন্তু শারিরীক ব্যায়াম ও মাদকমুক্তে খেলাধুলার বিকল্প নেই।