বেদে পল্লীর শিশুদের পাশে ‘সবুজ বাংলাদেশ”
নিজস্ব সংবাদদাতা: পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ ১০মে (রবিবার) দুপুর ১২টায় মজুচৌধুরী হাট বেড়িবাঁধ এলাকায় ভাসমান খুদার্ত শিশুদের মাঝে সবুজ বাংলাদেশ ফুড ব্যাংক থেকে ৫০জন শিশুকে বিস্কিট বিতরণ করেন।
ভাসমান থাকা বেদে পল্লীর শিশুরা করোনা মহামারীতে না খেয়ে জীবন যাপন করে। সামান্ন হলেও খাদ্য পেয়ে সকলের মুখে যেন হাসির ছোঁড়া লেগেছে।
সবুজ বাংলাদেশ ফুড ব্যাংকে ৫০জন শিশুর শিশু খাদ্য ব্যক্তিগত অর্থ্যায়নে ক্রয় করে দেন লক্ষ্মীপুর জেলা কৃষি বিপণন মার্কেটিং অফিসার মোঃ মনির হোসেন।
শিশু খাদ্য বিতরণ মূহর্তে উপস্থিত ছিলেন সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহীন আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সহ-পরিবেশ সম্পাদক মেহেদী হাসান জিসান, লক্ষ্মীপুর সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন সহ প্রমূখ।
সামাজিক দুরত্ব বজায় রেখে শিশুদের মাঝে বিতরণ করা হয় শিশু খাদ্য। ফুড ব্যাংক কার্যক্রম চলমান থাকবে যতদিন করোনা মহামারী থাকে দেশে এমনটি জানান সংগঠনটির নেতৃবৃন্দ।