বিপিএল দেখবেন না মেয়র আরিফ

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৭ ১২:২৭ পূর্বাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেটের মাঠে গড়ানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা (বিপিএল) দেখবেন না।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীর এবং নগরীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিকিট না দেয়ায় তিনি এ সিদ্ধান্ত নেন।

শনিবার রাতে আরিফুল হক চৌধুরী বলেন, খেলা দেখার জন্য আমি, আমার স্ত্রী এবং মেয়েকে টিকিট দেয়া হয়েছে। কিন্তু কোনো কাউন্সিলর, সিসিক কর্মকর্তা-কর্মচারীরা টিকিট পাননি। তারা আমাকে বলেছেন আমি কী করবো। আমি বলেছি, আপনাদের যেহেতু টিকিট দেয়া হয়নি, সেহেতু আমি যাব না।

তিনি বলেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা টিকিট না পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি তাদেরকেও বলেছি আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা খেলা দেখবে না, আমিও মাঠে যাব না।-জাগোনিউজ

মতামতের জন্য সম্পাদক দায়ী নন