বাগদান হলো অভিনেত্রী তুষ্টির

প্রতিবেদক : এমএন
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০১৭ ১২:১৮ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী শামীমা ইসলাম তুষ্টি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। শুক্রবার রাতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএসের ‘হেড অব সেলস’ সাজ্জাদুল ইসলাম ফামির সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়েছে।

তুষ্টি জানান, সাজ্জাদুল ইসলাম ফামির সাথে তাঁর ১৮ বছর ধরে পরিচয়। তাঁদের মধ্যে বোঝাপড়াও খুব ভালো। আগামী বছর এপ্রিলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমে অভিনয় করছেন শামীমা তুষ্টি। বর্তমানে একক ও ধারাবাহিক নাটকের শুটিং করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো, ‘স্বপ্ন ডানায়’ ‘নন্দিত নরকে’ ও ‘ লাল সবুজ’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর চলচ্চিত্র ‘হাছন রাজা’।

অভিনয় জগতের বাইরে শিশুদের নিয়ে কাজ করছেন তুষ্টি। শিশুদের জন্য ‘আমরা মানুষ’ নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন তিনি।-এনটিভি

মতামতের জন্য সম্পাদক দায়ী নন