ফেসবুকে প্রেম: ব্রাজিলের মেয়ে নোয়াখালীতে
মোহনানিউজ ডেস্ক: ব্রাজিলের মেয়ে দিয়াগো সিলভা (২২)। সবেমাত্র কলেজ জীবন শুরু। ফেসুবকে সক্রিয় ছিলো সিলভা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় বাংলাদেশের ছেলে হাবিবের সাথে। হাবিব নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর গ্রামের আলী হায়দারের ছেলে।
রবিবার (১৮ মার্চ) দুপুরে নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। এর আগেরদিন বাংলাদেশে আছেন সিলভা। ইসলাম ওই দিন তিনি ইসলাম গ্রহল করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় আদালতের মাধ্যমে বিয়ের কার্যক্রম সম্পন্ন করে।
মোবাইল ফোনে এবিষয়ে কথা হয় হাবিবের সাথে। তিনি মোহনানিউজের প্রতিবেদককে জানান, পরিচয়ের ৭ মাস যাবত ফেসবুকের ম্যাসেঞ্জারে চ্যাট হয় সিলভা নামের ব্রাজিলের মেয়েটির সাথে। পরে ইমুতে কথা হয়। দুই বছর পেরিয়ে গেলে তাকে আমি বিয়ের প্রস্তাব দেই। এতে রাজি হয়ে গত শনিবার সিলভা বাংলাদেশে আসলে তাকে বিমানবন্দর থেকে গ্রহণ করা হয়। এখন থেকে সে সুবর্ণ চরেই থাকবে।