প্রধানমন্ত্রীর জন্মদিনে লক্ষ্মীপুর যুবলীগের খাবার বিতরণ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২০ ৮:৩৫ অপরাহ্ণ

বঙ্গবন্ধু কণ্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যাগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় শতাধিক দিনমজুর-শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের জেলা যবলীগের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেন টিটু, যুবলীগনেতা শামীম আহমেদ প্রিন্স ও যুবলীগনেতা আব্দুল জব্বার লাভলুসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন জেলা যুবলীগের নেতৃবৃন্দরা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন