নোয়াখালীতে বখাটেদের উত্যক্তে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২০ ১১:৫৯ অপরাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় বখাটেদের উত্যক্ত সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী শিল্পী আক্তার (১৩) আত্মহত্যা করছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনায় নিহতের মা কোহিনুর বেগম বাদী হয়ে বখাটে সোলেমানসহ ৪ জনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে, রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার খলিফারহাট এলাকার রামহরি তালুক গ্রামে এ ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রী একই এলাকার জসিম উদ্দিন’র মেয়ে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, একই গ্রামের শাকিলের সাথে স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন রোববার রাত সাড়ে আটটায় বাড়ির উঠানে প্রেমিকের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে স্থানীয় বখাটে সোলেমান’র নেতৃত্বে ৪জন যুবক ওই স্কুল ছাত্রীকে নানা রকম অপবাদ দিয়ে অপমান করে। এক পর্যায়ে ওই ছাত্রী নিজ ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন