সোমবার (১৮ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নে তার ওপর হামলা করা হয়।
আজিজুর রহমান ভুট্টোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে চাঁদপুর হাসপাতালের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সামুছুজ্জামান পাটওয়ারী বলেন, বিকেলে ভুট্টো তার সারের দোকান থেকে বাজারে কেনকাটা করে নিজ বাড়িতে যাওয়ার পথে হামলার শিকার হন।
স্থানীয়দের ধারণা মোটরসাইকেলে যাওয়ার পথে হয়তো তাকে প্রথমে আঘাত করে ফেলে দেওয়া হয়েছে। পরে তাকে ছুরিকাঘাত করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের আজিজুর রহমান ভুট্টো নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কী কারণে তার উপর হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।