চররুহিতা ফাউন্ডেশনের নেতৃত্বে বেলাল-শাকের
নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে চররুহিতা ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বেলাল মাহমুদ সোহেলকে আহবায়ক, মো. শাকেরকে সদস্য সচিব, মাহফুজ টিুকে যুগ্ম আহবায়ক এবং সরোয়ার হোসেনকে সদস্য মনোনীত করা হয়।
শনিবার (১ নভেম্বর) বিকেলে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
ফাউন্ডেশন সূত্র জানায়, সংগঠনকে গতিশীল করতে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্তরা কাজ করবে।
চররুহিতা ফাউন্ডেশনের আহ্বায়ক বেলাল মাহমুদ সোহেল বলেন, চর রুহিতা ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। আমাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। যথাযথভাবে আমরা দায়িত্ব পালনে চেষ্টা করবো।
সদস্য সচিব মো. শাকের বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। চররুহিতা ফাউন্ডেশনকে একটি মানবিক ও উন্নয়নমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শিক্ষিত ও সহযোগিতামূলক সমাজ গড়তে চাই।