গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলের স্বপ্ন পুড়েছে

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ১০:৪১ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে নিজস্ব প্রতিনিধি লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে পুড়ে বাবা-ছেলের দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলা পশ্চিম টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, আগুনে আবদুর শহীদের খাবার হোটেল ও তার ছেলে সোহেলর চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সন্ধ্যা ৬ টার আগে নিত্যপ্রয়োজনীয় সকল দোকান বন্ধ করতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা থাকলেও তারা তা ভঙ্গ করেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানায়, প্রশাসনের নির্দেশনা ভঙ্গ করে শহীদ ও তার ছেলে দোকান খুললে সেখানে কয়েকজন লোকা আড্ডা দিচ্ছিল।

একপর্যায়ে হোটেলের গ্যাস সিলিন্ডার সংযোজনের সময় আগুণের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এরআগেই উপস্থিত সবাই দৌঁড়ে হোটেলের বাইরে চলে যায়।

পরে স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুর শহীদ জানায়, সিলিন্ডার বিস্ফোরণে চালের টিন প্রায় ৫০ ফুট উঁচুতে উঠে গাছে গিয়ে পড়ে। তাৎক্ষণিক বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আগুনে আমার সব পুড়ে ছাই হয়ে গেছ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন