কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ মে, ২০২০ ১১:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে ডুবে আফরা আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের থুবমিঝি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আফরা থুবমিঝি পাড়ার আবদুর রহিমের মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে পরিবারের সদস্যদের অজান্তে আফরা ঘর থেকে বের হয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে আফরার মরদেহ উদ্ধার করা হয়।

হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, ঘটনাটি দুঃখজনক। পুলিশের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন