লাহারকান্দিতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন অসহায়রা
নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অসহায়দের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটওয়ারী ৮০ পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ করেন।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান মুশু পাটওয়ারী ৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ অবস্থায় পরিষদে এসে অসহায়দের মাঝে সরকারি চাল বিতরণ করে দায়িত্ব পালন করেছেন। করোনাভাইরাসের আক্রমণের শুরু থেকেই জনগণকে সচেতন, জনসমাগম ও সঙ্গরোধ নিশ্চিত করতে ইউনিয়নের প্রতিটি এলাকা তিনি ছুটে বেড়িয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন অসহায়দের ঘরে ঘরে। ব্যক্তিগত উদ্যোগেও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন মুশু পাটওয়ারী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। করোনার এই ক্রান্তিলগ্নে চালগুলো না পেলে অসহায় মানুষগুলো খাদ্য সংকটে থাকতো। প্রধানমন্ত্রীর নির্দেশ কেউ ক্ষুধার্ত যেন না থাকে। এই কারণে অসুস্থ শরীর নিয়ে চাল বিতরণ করেছি।