কটুক্তি নয়, বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক
ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের এমপি প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
আধিপত্যবাদী বিরোধী লড়ায়ের প্রতীক। এবং আমাদের নেতৃবৃন্দের জন্য সব চেয়ে বেশি ভুমিকা রেখেছেন।
আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন সুস্থ্যতার নেয়ামত দান করুন। দেশের হাল ধরার তৈওফিক দান করুক।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে বেসরকারি টেলিভিশন চ্যালেন স্টার টিভির একটি নির্বাচনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করা বিষয়ে রেজাউল করিম বলেন, কিছু দিন আগ থেকে আমার শ্রদ্ধেয় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাই বিভিন্ন পোগ্রামে নেত্রীকে অপমান সম্পর্কে একটা বক্তব্য দিচ্ছিলেন।
আমি এই বক্তব্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি- বেগম খালেদা জিয়া আমাদের কাছে অন্য রকম এক শ্রদ্ধারপাত্র।
আল্লাহ সাক্ষী, আমি বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কোন কথা বলিনি।
তখন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ভাইর (রেজাউল করিম) অনুরোধে আমি এ বক্তব্য আর দিবো না।
এদিকে কয়েকটি ফেসবুক পেজে প্রচার করা হচ্ছে এ্যানি চৌধুরী তার বক্তব্য প্রত্যাহার করেছেন। অথচ ওই অনুষ্ঠানে বক্তব্য প্রত্যাহারের কোন কথা হয়নি।
অন্যদিকে রাজনৈতিক সৌহাদ্যপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে একটি মহল এসব করছেন বলে দাবি তুলছেন বিএনপির নেতারা।