বিরতি নিচ্ছেন অভিনেত্রী সামান্থা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২১ ১২:১৬ পূর্বাহ্ণ

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি আপাতত অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ছুটি কাটানোর পরিকল্পনা করছি। আমি এক অথবা দুই মাসের বিরতি নিতে চাই। এখন একটু অসহ্য লাগছে। ছুটি কাটানোর স্থান এখনো নির্ধারণ করিনি। কিন্তু যাব এটা নিশ্চিত।

 

২০১০ সালে ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন সামান্থা। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। বিভিন্ন অ্যাওয়ার্ডের পাশাপাশি জিতে নিয়েছেন ভক্তদের ভালোবাসা।

 

সর্বশেষ ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ সিনেমায় অভিনয় করেছেন সামান্থা। সম্প্রতি মিথোলোজি ঘরানার ‘শকুন্তলাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সংস্কৃত ভাষার ‘অভিযানা শকুন্তলাম’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হচ্ছে। রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেম কাহিনি এতে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করছেন গুণাশেখর।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন