লক্ষ্মীপুরে বাধা উপেক্ষা করে পীরের জানাজায় ভক্তের ঢল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে পুলিশের বাধা উপেক্ষা করে অগণিত মানুষের অংশগ্রহণে সাইফিয়া দরবারের পীর সাইফুল ইসলাম সিদ্দিকীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার মজুচৌধুরীরহাট এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর।

 

তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে যান। জানা যায়, করোনা পরিস্থিতির কারণে এ পীরের মৃত্যুতে কোনো মাইকিং করা হয়নি। তবুও জেলা ও জেলার বাইরের বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ তার জানাজায় অংশ নিতে ছুটে আসেন।

 

পথে পুলিশের একাধিক চেকপোস্ট থাকা সত্ত্বেও দরবারের মাঠ ভক্ত শুভাকাক্সক্ষী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। জানাজা শেষে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।  সদর থানার ওসি জসীম উদ্দিন জানান, বাধা না থাকলে আরও ব্যাপক লোকের সমাগম হতো।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন