প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রসঙ্গে
সম্প্রতি ‘নৈপথ্যে দালাল হাজী কাশেম, কুশাখালী শান্তিরহাট এলাকায় পল্লী বিদ্যুৎ সংযোগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগসহ বিভিন্ন শিরোনামে জাতীয়, স্থানীয়, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদেরকে সমাজে হেয় করার লক্ষ্যে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। মূলত সংবাদটি উদ্দেশ্য প্রনোদিত, মিথ্যা ও বানোয়াট। আমরা এ সংবাদের প্রতিবাদ জানাই।
হাজী মোঃ আবুল কাশেম। পিতা মৃত সুলতান আহম্মদ ও কাজী মাকছুদ। পিতা মৌলভী হাজী আফসারী। সাং কুশাখালী, উপজেলা চন্দ্রগঞ্জ, সদর লক্ষ্মীপুর।