লক্ষ্মীপুর সোসাইটি ইউকে’র উদ্যোগে ঈদ উপহার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ মে, ২০২০ ১১:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন লক্ষ্মীপুর সোসাইটি ইউকের উদ্যোগে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তমরত পরিচ্ছন্নতা কর্মীদেরকে ঈদ উপহার দেয়া হয়।

 

শনিবার রাতে উপজেলার নদী ভাঙ্গা সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ দেয়া হয়।

 

এই সময়ে উপস্থিত ছিল কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক ডাঃ আবু তাহের।

 

উলেখ্য, লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সভাপতি আবু নাছের শেখ, সহ সভাপতি মাহে আলম চৌধুরী, সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, এবং সাইফুল ইসলাম, ইমতিয়াজ এনাম তানিম, সাইফুল ইসলাম মিরাজসহ যুক্তরাজ্য বসবাসরত সংগঠনটির সকল নেতা কর্মী সার্বজনীন সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে জন্য দীর্ঘদিন কাজ করে আসছে।

 

ইতিমধ্যে লক্ষ্মীপুর সোসাইটি ইউকে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থসহ খাদ্য সহায়তা দিয়ে আসছে।

 

জানতে চাইলে সংগঠনটির সভাপতি আবু নাছের শেখ জানান, করোনাভাইরাসের প্রভাবে সারা পৃথিবী আজ কর্মহীন হয়ে পড়েছে তাই আমরা যুক্তরাজ্যে বসবাসরত লক্ষ্মীপুরের সকলের সমন্বিত উদ্যোগে মানুষের পাশে দাঁড়াবার পরিকল্পনা গ্রহন করি। ইতিমধ্যে লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় ত্রান বিতরণ কাজ সম্পূর্ণ হয়েছে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন