প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের ইফতার ও ঈদ উপহার অসহায়দের ঘরে
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকারি নির্দেশনায় মানুষ যখন ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছে তখন তাদের খাদ্য সহায়তা খুবই প্রয়োজন। এজন্য লক্ষ্মীপুরের রামগঞ্জে অসহায় কর্মহীন পরিবারদের ঘরে ঘরে প্রিয় লক্ষ্মীপুর জেলা নামে সামাজিক সংগঠনের ইফতার সামগ্রী ও ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে অসহায় শতাধিক পরিবারের মাঝে এসব দেয়া হয়।
‘প্রিয় লক্ষ্মীপুর জেলা’ সমাজিক সংগঠনের রামগঞ্জের সহযোগী সংগঠন এক ঝাঁক বন্ধু ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক নাসির খান ও রুবেল সাগরের নেতৃত্বে এ কাজে সহযোগীতা করেন সংগঠনের সদস্য রুবেল সাগর, নাসির খান, জহির, জামাল, বাবু, হাবিব, হৃদয়, জাকির ভূইয়া, হান্নান গাজীসহ অনেকে।
জানতে চাইলে তত্ত্বাবধায়ক নাসির খান বলেন, প্রিয় লক্ষ্মীপুর জেলা সংগঠনের অনুপ্রেরণায় বিভিন্ন সময় অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে আমরা কাজ করি। সে লক্ষে ওই সংগঠনের সহযোগী সংগঠন হিসেবে রামগঞ্জে এক ঝাঁক বন্ধু ফাউন্ডেশন নামে সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।এ মহামারিতে লক্ষ্মীপুরের মানুষগুলো ভালো থাকুক সুস্থ্য থাকুক এটাই আমাদের প্রত্যাশা।সে লক্ষে আমরা কাজ করছি।