রামগঞ্জে অসহায়দেরকে খাদ্যসামগ্রী দিলেন যুবলীগ নেতা রাশেদ
লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনার প্রাদুর্ভাবরোধে গৃহবন্দি কর্মহীন ৬ শতাধিক অসহায় মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চেয়ারে বসিয়ে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে রামগঞ্জ এমইউ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগ নেতা রাশেদুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করা হয়।
রাশেদুল হাসান রামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ বেলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ কাজী, আবুল হোসেন, যুবলীগ নেতা রাশেদ হোসেন ও শাহাদাত মোল্লা প্রমুখ।
জানা গেছে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর নির্দেশে যুবলীগ নেতা রাশেদ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে রামগঞ্জ পৌরসভার রতনপুর ও আগলখিল এলাকার অসহায় ৬ শতাধিক মানুষের তালিকা করা হয়। শনিবার আনুষ্ঠানিকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চেয়ারে বসিয়ে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়েছে। এতে প্রতিটি প্যাকেট চালসহ ৫টি খাদ্যপণ্য রয়েছে।
এ ব্যাপারে যুবলীগ নেতা রাশেদুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা প্রতিরোধে গৃহবন্দি থেকে শ্রমিজীবি মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। স্থানীয় সাংসদ ও জেলা যুবলীগের নির্দেশে কর্মহীন মানুষগুলোর খাদ্য সংকট নিরসনে আমার সাধ্যমত সহায়তা করেছি।