যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় শ্রমজীবিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুবদল। শুক্রবার (১ মে) সকালে জেলা যুবদলের উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভার ৬টি ওয়ার্ডের ৫ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ে।
জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় লক্ষ্মীপুরে জেলা যুবদলে উদ্যোগে অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজসহ এক সপ্তাহের খাবার দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন সাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বেপারী, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুবদল নেতা সৌরভ হোসেন ভুলু ও রবেল চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন বলেন, খালেদা জিয়ার নির্দেশে যুবদল সবসময় অসহায়দের জন্য কাজ করছে। করোনার এই ক্রান্তিলগ্নে মানুষের খাদ্যসংকট নিরসনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।