কমলনগরে পানিতে ডুবে শিশুর প্রাণ গেল
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে খাদিজা আক্তার নামে (২) এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরফলকন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। মৃত খাদিজা ওই এলাকার মো. ইব্রাহীমের মেয়ে।চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে শিশু খাদিজা নিজ বাড়ির পুকুরে ডুবে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।