লক্ষ্মীপুরে করোনায় মৃত লাশ দাফন করবে ‘সবুজ বাংলাদেশ‘
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ ও কৃষি উন্নয়ন ভিত্তিক সংগঠন সবুজ বাংলাদেশ (২৮ এপ্রিল) সংগঠনের অফিসিয়াল পেইজবুক পেইজের মাধ্যমে নোটিশের মাধ্যমে জানান যে লক্ষ্মীপুর করোনা আক্রান্ত মৃত লাশের দাফন কাজ করবেন তারা।
লক্ষ্মীপুর জেলা করোনাভাইরাসে আক্রান্তে মৃত ব্যক্তির দাফনকাজে সার্বিক সহযোগীতা ও দাফন সম্পূর্ণ করতে সবুজ বাংলাদেশ এর ১০ জনের একটি সেচ্ছাসেবী টিম সর্বদা প্রস্তুত রাখার প্রয়োজনে আগ্রহী যেই কেউ সেচ্ছায় নিজের নাম ও বর্তমান ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে আমাদের সংগঠন সবুজ বাংলাদেশ এর নিজস্ব ফেইজবুক পেইজ ও গ্রুপে মতামত জানানোর অনুরোধ করছি।
পাশাপাশি আপনাদের সবাই কে জানানো যাচ্ছে যে, বর্তমান এমন পরিস্থিতিতে আমাদের এমন মানবিক কাজে অংশগ্রহণ করার উৎসাহ প্রদান করে সেচ্ছাসেবী সদস্যদের নিরাপত্তা সুরক্ষার প্রয়োজনে বর্তমান সময়ের খুবই উন্নত মান সম্পূর্ণ সামগ্রী যেমনঃ পিপিই- ইউএস মালিকানা প্রতিষ্ঠানের তৈরি N95 মাস্ক, গগলস, ২ ধরনের গ্লাভস, মাথার ক্যাপ, বুট, হ্যান্ড ওয়াস, হ্যান্ড সেনিটেজার সহ অন্যান্য সামগ্রী নিজের ব্যক্তিগত তহবিল থেকে “সবুজ বাংলাদেশ” কে সরবরাহ করার পাশাপাশি উক্ত দাফন কাজ ভালোভাবে সম্পূর্ণ করার প্রয়োজনে “সবুজ বাংলাদেশ” এর নেতৃবৃন্দ, সেচ্ছাসেবী সদস্য, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মকর্তা ও জেলা সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ মাধ্যমে সমন্বয় করার বিষয়ে সার্বিক সহযোগীতা করার সিদ্ধান্ত জানিয়েছেন আমাদেরকে,
, মুহাম্মদ মনিরুজ্জামান পাটোয়ারী,সদস্য- লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগও
সাবেক সাধারণ সম্পাদক- লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।
সবুজ বাংলাদেশ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন আমরা সংগঠন থেকে কৃতঙ্গতা প্রকাশ করছি মোহাম্মদ মনিরুজ্জামান পাটওয়ারী আমাদের সহযোগীতা করছেন এতে করে লক্ষ্মীপুরের প্রশাসন সহ সাধারণ মানুষ উপকৃত হবেন। যারা সেচ্ছায় এই কাজে অংশ নিতে চান আমাদের সকল তথ্য দিয়ে জানাবেন।