কমলনগরে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
সূত্র জানায়, করোনায় আক্রান্তদের চিকিৎসায় সম্পৃক্ত থাকায় স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মীর নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। সোমবার রাতে আসা রিপোর্টে এর মধ্যে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনাভাইরাস কোভিড-১৯ পজিটিভ এসেছে।
এদিকে, নতুন আক্রান্ত চিকিৎসক নিয়ে কমলনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এর আগে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।