মিতালী বাজার কৃষি ব্যাংক বহাল রাখতে মানববন্ধন

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০১৯ ১:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি ব্যাংক স্থানান্তর বাতিলে দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন ব্যবসায়ী, গ্রাহক ও এলাকাবাসী। রবিবার (১৩ জানুয়ারি) দুপুরের উপজেলার মিতালী বাজারে ব্যাংকের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি ব্যাংক মিতালী বাজার শাখায় ব্যবসায়ীদের লেনদেন ও এলাকাবাসী বিদুৎ বিল পরিশোধ করে আসছে। ওই ব্যাংক ছাড়া অন্য কোন ব্যাংকের শাখা নেই এ বাজারে। সম্প্রতি ব্যাংকটি স্থানান্তর করে অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিতালী বাজার শাখার সংশ্লিষ্টরা। এতে ব্যবসায়ী ও এলাকাবাসী হায়দরগঞ্জ কিংবা রায়পুর গিয়ে ব্যাংকিং লেনদেন করতে হবে। যা সময় ও যাতায়াতের অসুবিধা হবে। স্থানীয়দের সুবিধার্থে কৃষি ব্যাংকের শাখাটি স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তারা।

 

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন ব্যাপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল সাজী, মিতালী বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. ফারুক অর রশিদ, ইউপি সদস্য মোঃ তাজিুল ইসলাম, ব্যাবসয়ী মোঃ জসিম উদ্দিন বাবলু প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন